বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জাতীয়তাবাদী তাঁতী দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, যুক্তরাজ্য বিএনপির ভাইস- প্রেসিডেন্ট গোলাম রব্বানী সোহেলসহ বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার রাতে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে দাবি করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।