বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিএনপি পিটার হাসকে মনে করে অবতার : শাজাহান খান

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, বিএনপির অবতার হিসাবে নাকি পিটার হাস আবির্ভূত হয়েছে। তারা জনগণের উপরে ভরসা রেখে অবতার মনে করেন নাই, পিটার হাসকে মনে করেছেন অবতার, মানে পিটার হাসের মধ্যে বিএনপিকে ঢুকাই দিছে। যারা জনগণের উপর আস্থা রাখে না, যারা জনগণের উপর বিশ্বাস রাখে না তারাই এ সমস্ত কথা বলতে পারে। কারণ বিএনপি এখন পর্যন্ত স্বাধীন বাংলাদেশের সার্বভৌম বিশ্বাস করে না।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মাদারীপুরের রাজৈর উপজেলার আসমত আলী খান মিলনায়তনে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উদ্যাপন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষার্থে সকল ইউনিয়ন ও পূজা উদ্যাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান, পৌর মেয়র এবং সংশ্লিষ্ট বিভাগের সমন্বয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এসময় এমপি ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার ২৬৩ টি পূজা মণ্ডপে এক হাজার করে টাকা ও সরকারিভাবে ৫শো কেজি চালের অনুকূলে ১৭ হাজার টাকা বিতরণ করেন।

তিনি আরও বলেন, বিএনপি বলে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে, তা নাহলে নাকি আওয়ামীলীগ পালাবার পথ পাবে না। আওয়ামীলীগ পালাবার দল নয়, বঙ্গবন্ধুর আদর্শের দল। বঙ্গবন্ধু এই দেশের জন্য দেশ ছেড়ে যাননি, আওয়ামী লীগও যাবে না। আগামী নির্বাচনে জনগণ আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।

শাজাহান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছর শাসন আমলে দেশের যেভাবে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কোন বিকল্প নাই। সারাদেশে মসজিদ ও মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের অকল্পনীয় উন্নয়ন করেছেন। শেখ হাসিনার জন্যই দেশের প্রতিটি ধর্মের মানুষ শান্তিতে তাদের উৎসব পালন করতে পারছে। আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে থাকতে পারছি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক (একাংশ) শাহাবুদ্দিন শাহা মিয়া, যুগ্ম-আহবায়ক আ ফ ম ফুয়াদ, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুশীল দাস, ওসি আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ফজলুল হক বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মোস্তফা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলার ২৬৩ টি পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com