রবিবার, ২৮ Jun ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আমেরিকায় ঘাতকের গুলিতে নিহত ২২

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ছাড়াও প্রতিহিংসা থেকে নির্মম হত্যাকাণ্ডের ঘটনাও ঘটছে প্রায়। এই তো সেদিন এক ফিলিস্তিনি শিশুকে ছুরি দিয়ে প্রায় ২৮ বার আঘাত করা হয়। তারপর তাকে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে বৃদ্ধ মানুষ। যে নির্মমতা দেখে বিশ্বের মানুষ হতবাক হয়ে পড়ে। এরকম ঘটনা ঠেকাতে নানা উদ্যোগ নিয়েও ব্যর্থ হচ্ছে বার বার আমেরিকার পুলিশ।

আমেরিকার মেইনে রাজ্যের লিউস্টন শহরে গুলি করে হত্যা করা হয়েছে কমপক্ষে ২২ জনকে। বুধবার সন্ধ্যায় চালানো এই হামলায় আহত হয়েছেন অনেক মানুষ। পুলিশ বলছে, হামলাকারীকে তারা আটক করতে পারেনি। সিটি কাউন্সিলর রবার্ট ম্যাকার্থি বলেছেন, নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২২-এ। বোলিং খেলা হয় এমন একটি ভবন ও কমপক্ষে আরও একটি স্থানে, একটি রেস্তোরাঁ ও বার-এ এই হামলা চালানো হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, হামলাকারীর একটি ছবি ফেসবুকে প্রকাশ করেছে পুলিশ। এতে দেখা যায় বোলিং চর্চা বিষয়ক ভবনের ভিতরে আধা-স্বয়ংক্রিয় একটি অস্ত্র হাতে সে। মুখে দাড়ি থাকা এই ব্যক্তির পরনে নীল প্যান্ট, তার গায়ে বাদামি রঙের টপ, একই রঙের জুতা পায়ে। তার পরিচয় সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে তা তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি পুলিশ একটি সাদা এসইউভি গাড়ির ছবি প্রকাশ করেছে।

তাও শনাক্ত করতে জনগণকে সহায়তা করতে অনুরোধ জানিয়েছে পুলিশ। কাউন্টি শেরিফের ডিপার্টমেন্ট ফেসবুকে জানিয়েছে, আইন প্রয়োগকারীরা দুটি হামলার তদন্ত করছে। এতে সহায়তা করতে সব রকম ব্যবসা বন্ধ রাখতে উৎসাহিত করা হয়েছে। সন্দেহজনক ওই হামলাকারী এখনও পলাতক। প্রেসিডেন্ট জো বাইডেনকে বিষয়টি জানানো হয়েছে। রাজ্যের গভর্নর জ্যানেট মিলস বলেছেন, তিনি এ বিষয়ে অবহিত। সিএনএন তার রিপোর্টে বলেছে, এ ঘটনায় কমপক্ষে ৫০ থেকে ৬০ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com