রবিবার, ২১ Jun ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে ইলিশসহ সকল প্রকার মাছ ধরার উপর ২২ দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এতে স্থানীয় বাজারে মাছের যে একটি সংকট ছিল, সেই সংকট কাটাতে এবং মানুষের মাছের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে চাষের মাছ। চাষের মাছের অনেক চাহিদা থাকায় ও বাজারে দাম ভালো পাওয়ায় খুশি মাছ চাষিরা। ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা এসব খামারে এক দিকে যেমন লাভবান হচ্ছে চাষিরা , তেমনি কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের।
জানা গেছে, বঙ্গোপসাগর ও নদ-নদীতে ইলিশের প্রজনন নিশ্চিত ও উৎপাদন বৃদ্ধি করতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশসহ সকল প্রকার মাছ ধরা, পরিবহন, ক্রয়- বিক্রিয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। এসময় বঙ্গোপসাগর থেকে নদীতে ডিম ছাড়তে আসে মা ইলিশ। ইলিশ রক্ষার অভিযান সফল করতে কাজ করছে মৎস্য বিভাগ। এসময় স্থানীয় বাজারে মাছের একটি সংকট দেখা দেয়, সেই সংকট কাটাতে এবং মানুষের মাছের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখছে স্থানীয় চাষিদের ঘেরের মাছ।