রবিবার, ২৮ Jun ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় সচল ইন্টারনেট ও ফোন পরিষেবা

ইসরায়েলের ব্যাপক হামলার মাঝে বন্ধ হওয়া গাজার ইন্টারনেট ও ফোন পরিষেবা সচল হয়েছে। আজ রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে স্থানীয় অধিবাসীরা স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাচ্ছেন। এর আগে দুইদিন তারা এসব পরিষেবা থেকে বিচ্ছিন্ন ছিলেন। খবর আল-জাজিরা।

গাজায় এসব পরিষেবা দিয়ে থাকে প্যাল্টেল গ্রুপ। তারা জানায়, ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা “চলমান ‘আগ্রাসনের কারণে’ ব্যাহত হয়েছে এবং তা ধীরে ধীরে পুনরুদ্ধার করা হচ্ছে।

সংস্থাটি এক বিবৃতিতে জানায়, এ চ্যালেঞ্জিং পরিস্থিতিতে অভ্যন্তরীণ নেটওয়ার্ক অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তা সমাধান আমাদের কারিগরি দলগুলো কাজ করছে।

স্থানীয় বাসিন্দা মাজেদ আবুসালামা জানান, অবশেষে গাজায় অবস্থানরত মায়ের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন।

গত শুক্রবার ইসরায়েলি বিমান হামলার পর থেকে গাজা প্রায় ৩৬ ঘণ্টা ধরে প্রায় সম্পূর্ণ যোগাযোগ বন্ধ ছিল্। এ সময় ফিলিস্তিনি টেলিকম পরিষেবা প্রতিষ্ঠান জানায়, যোগাযোগ লাইন ও টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ৩৬ ঘন্টাকে গত তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে কঠিন সময় বলে বর্ণনা করেন আলজাজিরার স্থানীয় প্রতিনিধি।

ওই এলাকায় অল্প কয়েকজনের হাতে রয়েছে আন্তর্জাতিক ই-সিম কার্ড। তেমনই একজন আলজাজিরার কাহলুট। এ ব্ল্যাকআউটের সময় অনেক মানুষকে তিনি ফোন ব্যবহার করতে দিয়েছেন বলেও জানান। অনেকেই ফোনে তাদের স্বজনদের অবস্থা জানাতে হয়েছে তাকে।

গত ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে ইসরায়েল। এতে আট হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে নিহতের সংখ্য এক হাজার ৪০০ এর বেশি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com