বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চাঁদপুরে নাশকতার চেষ্টায় হরতাল সমর্থনকারী ১৩জন আটক

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে শহর ও সদরের গুরুত্বপূর্ণ স্থানে ছিল পুলিশের অবস্থান। পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। সকাল ৮টার পরে হরতাল বিরোধী একাধিক বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠন।

সকাল ৯টার দিকে সদরের বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে ইউনিয়ন বিএনপি নেতা কর্মীরা। তারা চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কে টায়ারে আগুন দেয়। পুলিশ গিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে এবং আগুনসহ টায়ার অপসারণ করে সড়ক স্বাভাবিক করে।

বিএনপি-আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ায় চাঁদপুর সরকারি কলেজের সামনে সাবেক ছাত্রদল নেতা ফয়সাল গাজী বাহার, ছাত্রদল নেতা সম্রাটসহ কয়েকজন আহত হয়। সদরের আশিকাটি ইউনিয়নে আহত হয় ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী আলমগীর হোসেন, বিএনপি নেতা জাফর আহমেদ জিতু, বাগাদী চৌরাস্তা এলাকায় আহত হয় ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাজুসহ কয়েকজন।

চাঁদপুরে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আজকে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল হরতাল ডেকেছে। চাঁদপুরে সব ধরণের যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। হরতাল পালন করা আর না করা দুটোই নাগরিক অধিকার। যারা হরতাল চায় না সাধারণ জনগণ তারা যাতে কোন ধরণের ভোগান্তির শিকার না হয় সে জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা করেছি। পুরো জেলা জুড়ে বিভিন্ন স্থানে চেক পোস্ট বসিয়ে পুলিশ কাজ করেছে। আমরা চেষ্টা করেছি কেউ যাতে কোন ধরণের নাশকতা তৈরী করতে না পারে। এরপরেও নাশকতার সাথে জড়িত ও চেষ্টাকারী ১৩জনকে পুলিশ আটক করেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com