সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
সারা দেশে গত তিন দিনে ১৬টি স্থানে আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১৮টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
ফায়ার সার্ভিস জানায়, ১৪ নভেম্বর থেকে আজ ১৬ নভেম্বর রাত ৭টা পর্যন্ত ১৬টি স্থানে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা। এ ঘটনায় ১৮টি যানবাহনে আগুনে পুড়ে যায়। এর মধ্যে রাজধানীতে ৫টি, দোহারে একটি, টাঙ্গাইলে একটি, ঝালকাঠিতে একটি, নাটোর, বগুড়া এবং চাঁপাইনবাবগঞ্জে ৫টি, চট্টগ্রাম ও চাঁদপুর ২টি, সিলেট সদরে একটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা এবং ট্রেনের দুটি বগি পুড়ে যায়।
ফায়ার সার্ভিস আরো জানায়, ১৪ নভেম্বর উচ্ছৃঙ্খল জনতা যে সব স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় সেগুলো হলো- রাজধানীর মুগদার বুজবাগে একটি কাভার্ড ভ্যান, মিরপুর ১০ নম্বরে বিআরটিসির পরিবহনের একটি বাস, মিরপুর বেড়িবাঁধ এলাকার দ্বীপনগরে শুকতারা পরিবহনের একটি বাস এবং নবাবের বাগ উওরপাড়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দুটি বাসে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা।
১৫ নভেম্বর উচ্ছৃঙ্খল জনতা যে সব স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় সেগুলো হলো-মিরপুর ১১ নম্বরের মোহনা পরিবহনের একটি বাস, নাটোরের বনপাড়া নয়াবাজারে একটি কাভার্ড ভ্যান, সিলেট সদরে দাশপাড়ায় একটি লেগুনা, বগুড়া সদরের শাকপালা এলাকায় একটি কাভার্ড ভ্যান, দোহার বাজারে একটি ট্রাক এবং চট্টগ্রামের খুলশির ওয়াসার মোড়ে দুটি বাসে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা।
এছাড়া আজ উচ্ছৃঙ্খল জনতা যে সব স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটায় সেগুলো হলো- বগুড়ার শেলপুরের মহিপুর এলাকায় একটি ট্রাক, ঝালকাঠির কলেজ মোড়ে একটি লেগুনা, বগুড়া সদরের জয়বাংলা-হাট নামক স্থানে একটি ট্রাক, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইসরাইলের মোড়ে একটি মিনি ট্রাক, টাঙ্গাইল সদরের টাঙ্গাইল কমিউটার নামের একটি ট্রেনের দুটি বগি এবং চাঁদপুরের হাজিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি ট্রাকে আগুন দেয় উচ্ছৃঙ্খল জনতা।