সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন

দুই দিনে ৬ স্থানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা— ফায়ার সার্ভিস

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দুই দিনে ৬টি স্থানে আগুন দেয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, বুধবার ২২ নভেম্বর থেকে আজ ২৩ নভেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন স্থানে উচ্ছৃঙ্খল জনতা সারা দেশে দেশে ৬টি স্থানে আগুন দিয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় দুটি স্থানে অগ্নিসংযোগ, ঢাকা বিভাগে তিনটি, রাজশাহী বিভাগে একটিসহ মোট ৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় তিনটি বাস, দুটি কাভার্ড ভ্যান, দুটি ট্রাক পুড়ে যায়।

উচ্ছৃঙ্খল জনতা ২২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে একটি বাসে, সাভারের আশুলিয়া একটি বাসে এবং ফরিদপুরের রাজবাড়ি বালিয়াকান্দিতে একটি ট্রাকে আগুন দেয়। ২৩ নভেম্বর রাজধানীর বিজয়নগরে একটি বাস, গাজীপুর দুটি কাভার্ড ভ্যান এবং রাজশাহী সিটির হাট একটি ট্রাকে আগুন দেয়া হয়।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক ২০৫টি আগুন লাগার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com