সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকার ২০১৪ ও ২০১৮ সালে সাজানো প্রহসনের নির্বাচন করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। তারা অতীতের মত আবারো একতরফা ভোটারবিহীন পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই বিরোধী দলের মতামতকে অগ্রাহ্য করে গণতন্ত্রহরণকারী আওয়ামী সরকার অনুগত নির্বাচন কমিশনকে দিয়ে ফরমায়েশি তপশিল ঘোষণা করিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সরকার অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকার অসৎ উদ্দেশ্যে দেশকে একটি অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। যে কারণে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মধ্যে পড়েছে।