সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
রাজধানীর বিজয় সরণি মেট্রো স্টেশনের নিচে বিআরটিসির (বিএডিসি) স্টাফ বাস ব্রেক ফেল করায় ওই সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। বাসটি সড়কে আড়াআড়িভাবে আটকে থাকায় সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। বুধবার ( ২৯ নভেম্বর) সকাল ৮.২০ মিনিটে এ ঘটনা ঘটে।
কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) স্টাফদের বহন করা বাসটি চালক মাসুদ রানা জানান, বাসের সামনে একটি প্রাইভেটকার ছিল। ব্রেকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় গাড়িটিকে রক্ষা করতে গিয়ে তিনি বাসটি আড়াআড়িভাবে ঘুরিয়েছেন। এ কারণে বাসটি রাস্তার পাশের গ্রিলে আটকে গেছে।