শনিবার, ২৭ Jun ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুদ্ধবিরতির পঞ্চম দিনে ১২ জিম্মি ও ৩০ ফিলিস্তিনি বন্দি মুক্ত

হামাস-ইসরায়েলর মধ্যে চলমান যুদ্ধবিরতির পঞ্চম দিনে আরো ১২ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেয়া হয় ৩০ ফিলিস্তিনিকে। এ খবর বিবিসি।

হামাস কর্তৃক মুক্তিদের ১০ জন ইসরায়েলি এবং ২ জন থাই নাগরিক বলে জানিয়েছে তেল আবিব। গতকাল সন্ধ্যায় তাদের মুক্তি দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি। ইসরায়েল জানিয়েছে, যুদ্ধবিরতিতে এপর্যন্ত হামাস ৮১ জিম্মিকে মুক্তি দিয়েছে। মুক্তিদের সবাই নারী ও শিশু বলে জানা গেছে।

অন্যদিকে যুদ্ধবিরতির চুক্তি অনুসারে ইসরায়েলের কারাগার থেকে ১০ ইসরায়েলির বিনিময়ে গত রাতে ৩০ কারাবন্দিকে মুক্তি দিয়েছে তেল আবিব। গত পাঁচ দিনে ইসরায়েলের কারাগার থেকে এ পর্যন্ত মুক্তি পেয়েছ ১৮০ ফিলিস্তিনি। যাদের বেশির ভাগই শিশু-কিশোর ছিল।

এর আগে যুদ্ধবিরতির চুক্তির সময় মধ্যস্তকারী কাতার ইসরায়েলকে জানিয়েছিল মুক্তিদের অর্ধেক নারী এবং বাকী অর্ধেক হবে শিশু-কিশোর। যার ভিত্তিতে ইসরায়েল তাদের মুক্তি দিচ্ছে। তবে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়া ১৪ বছরের এক কিশোর বলেছে ইসরায়েলি বাহিনী তাকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে।

গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েল। যাতে প্রাণ হারিয়েছেন প্রায় ১৫ হাজার ফিলিস্তিনি। এছাড়া এ হামলায় এখনও নিখোঁজ রয়েছে ১৫ শতাধিক ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে হামাসের হামলায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। অন্যদিকে ২০০ দেশী বিদেশী নাগরিককে জিম্মি করেছে হামাস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com