শনিবার, ২৭ Jun ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দক্ষিণ গাজায় হামলা ১০ লাখ মানুষকে সীমান্তে ঠেলে দেবে

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর প্রধান সতর্ক করে বলেছেন, দক্ষিণ গাজায় ইসরায়েলের হামলা ১০ লাখ ফিলিস্তিনি শরণার্থীকে মিসর সীমান্তের দিকে ঠেলে দিতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি কমিশনার-জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, যদি সেখানে যুদ্ধ হয়, তাহলে শরণার্থীদের আরো দক্ষিণে ও সীমান্তের ওপারে পালিয়ে যাওয়ার আশংকা বেশি।

তিনি জানান, দক্ষিণ গাজায় জাতিসংঘের স্থাপনায় নয় লাখ মানুষ রয়েছে। উত্তরে রয়েছে আরো এক লাখ।

এক সপ্তাহের মানবিক বিরতির পর ফিলিস্তিনি ছিটমহলে আবারো শুরু হয়েছে ইসরায়েলি হামলা।

ফিলিপ লাজারিনি সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো পক্ষে অবস্থান নেন। তার মতে, মেয়াদ না বাড়ালে দক্ষিণ গাজায় আক্রমণের পরিণতি নিয়েও ইসরায়েলকে ভাবতে হবে।

তিনি জানান, এরই মধ্যে আমরা বড় ধরনের মানব ট্র্যাজেডির মুখোমুখি হয়েছি। আরো হামলা গভীর উদ্বেগ ও হতাহতের পূর্বাভাস দিচ্ছে।

সাক্ষাৎকারটি প্রকাশের পরদিন যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই হামলা শুরু করে ইসরায়েল। তাদের এখনকার মনোযোগ দক্ষিণ গাজা। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় গত শুক্রবার থেকে এ পর্যন্ত অন্তত ১৯৩ ফিলিস্তিনি নিহত ও ৬৫২ জন আহত হয়েছেন।

গত ৭ অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা শুরু করে। এতে ছয় হাজার ১৫০ শিশু ও চার হাজার নারীসহ ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২০০ জন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com