রবিবার, ২১ Jun ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আবারও জয়ার চমক

একের পর এক সাফল্য আর নতুন খবরে আনন্দে ভাসছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হওয়ায় অনেকটাই উচ্ছ্বসিত তিনি। নিজের দেশের পাশাপাশি ওপার বাংলায় একাধিক সিনেমার সাফল্য তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। তবে প্রথমবার বলিউডে ‘করক সিং’ নামের সিনেমায় অভিনয় করেছেন। নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমাটি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল¬্যাটফর্মে জি ফাইভে। জানা গেছে, সব ঠিক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি দেখা যাবে। এই সুসংবাদের মাঝেই জয়াকে নিয়ে নতুন সিনেমার আভাস দিলেন সিনেমাটির নির্মাতা। এরইমধ্যে অভিনেত্রীকে সেই কথা জানিয়েও দিয়েছেন তিনি।

ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া আহসানকে নিয়ে নতুন পরিকল্পনার কথা শেয়ার করেন এই নির্মাতা। জয়া আহসানের সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে পরিচালক বলেন, দুটো বাংলা সিনেমা করব আগামী বছরের মধ্যে। একটা ‘কাফে কিনারা’। ছ’সাত বছর ধরে সিনেমাটা নিয়ে চিন্তা-ভাবনা চলছে। আরেকটা করব, মা-মেয়ের গল্প। আমার বন্ধু শাক্য লিখেছে। এটাই আগে করব, ফেব্রুয়ারি-মার্চ নাগাদ। আমার সিনেমা করতে সময় লাগে। আমি গল্পের প্রেমে পড়ে যাই। এখন শাক্যর লেখা গল্পটার প্রেমে পড়ে গিয়েছি। কাস্ট চূড়ান্ত নয়। তবে জয়াকে বলেছি, অপুকে (শাশ্বত চট্টোপাধ্যায়) বলেছি।

আর ‘কাফে কিনারা’য় অনেকে থাকবে। মুম্বাই-বাংলাদেশ থেকেও অভিনেতা থাকতে পারে। বাংলা সিনেমা না করলে শান্তি পাচ্ছি না। এদিকে, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে প্রদর্শিত হয়েছেন ‘করক সিং’। শিগগিরই দিল্লি, মুম্বাই ও কলকাতায় সিনেমাটি প্রদর্শনের কথা রয়েছে। জয়া আহসান ছাড়াও এই সিনেমায় প্রধান চরিত্রে আছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আরও আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘী ও মালয়ালম অভিনেত্রী পার্বতী।

জানা গেছে, অ্যামনেশিয়ায় আক্রান্ত একে শ্রীবাস্তব নামক এক চরিত্রের সংকটময় জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘করক সিং’ সিনেমাটি। এই চরিত্রটি অতীতের সব ঘটনা ভুলে গেছে। ভুলে যাওয়া ছোট ছোট স্মৃতি একত্রে করার চেষ্টা করতে থাকে সে। একপর্যায়ে শ্রীবাস্তব আবিষ্কার করে বিরাট এক অর্থনৈতিক অপকর্মের পেছনের সত্য। ‘করক সিং’ সিনেমার এমন গল্প লিখেছেন বিরাফ সরকারি, রিতেশ শাহ ও অনিরুদ্ধ রায় চৌধুরী। এটি প্রযোজনা করছে উইজ ফিল্মস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com