শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন

১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম ১৪০৪

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ফের বাড়িয়েছে বাংলাদেশ এনাজি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৩৮১ টাকা থেকে ২৩ টাকা বাড়িয়ে এক হাজার ৪০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

আজ রোববার (৩ ডিসেম্বর ) দুপুর ৩টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে নভেম্বর মাসে এলপি গ্যাসের দাম এক হাজার ৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৮১ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com