শনিবার, ২৭ Jun ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় স্কুলে ইসরায়েলি বিমান হামলায় ৫০ জন নিহত

গাজা শহরের বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেয়া দুটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক।

সোমবার (৪ নভেম্বর) সরকারি বার্তাসংস্থা ওয়াফা এ কথা জানিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে ওয়াফা জানিয়েছে, ইসরাইলি ফাইটার জেট এবং আর্টিলারি কামান জাতিসঙ্ঘ পরিচালিত সালাহ আদ-দিন স্কুল এবং আল-দাররাজের শহিদ আসাদ সাফওয়াতি স্কুলে গোলা বর্ষণ করে।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে এক সপ্তাহের যুদ্ধবিরতির শেষে শুক্রবার গাজা উপত্যকায় আবারো সামরিক অভিযান শুরু করে ইসরাইল।

৭ অক্টোবর থেকে গাজায় বিমান ও স্থল হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত এবং ৪২ হাজার জনেরও বেশি আহত হয়েছে।

সরকারী পরিসংখ্যান অনুসারে এ যুদ্ধে ইসরাইলি নিহতের সংখ্যা এক হাজার ২০০ জন।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com