শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১৫৭ কোটি ডলার প্রবাসী আয় এলো ২২ দিনে

১৫৬ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ডলার প্রবাসী আয় বা রেমিট্যান্স এলো ডিসেম্বরের প্রথম ২২ দিনে । বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ হাজার ১৮৫ কোটি ৮০ লাখ ৬০ হাজার টাকা (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা হিসাবে)।

২২ দিনের এই অঙ্ক আগের মাস নভেম্বর ও আগের বছরের ডিসেম্বর মাসের চেয়ে বেশি। রোববার (২৪ ডিসেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ডিসেম্বরের ২২ দিনের প্রতি দিনে প্রবাসী আয় এসেছে সাত কোটি ১৩ লাখ ৪০ হাজার ডলার। আগের বছর একই সময়ে এসেছিল পাঁচ কোটি ৬৬ লাখ ৫৬ হাজার ৬৬৬ ডলার। চলতি বছরের নভেম্বরে প্রতিদিন এসেছিল ছয় কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৬৬৬ ডলার।

হিসাব অনুযায়ী ডিসেম্বর মাসের ১৫ দিনে প্রবাসী আয় ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

৪৪ মাসে সর্বনিম্ন প্রবাসী আয় হয় চলতি বছরের সেপ্টেম্বরে। এরপর প্রবাসী আয় ব্যাংকিং চ্যানেলে আনতে নানা উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয়ে সরকার ঘোষিত ২ দশমিক ৫০ শতাংশ প্রণোদনার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোকে ২ দশমিক ৫০ শতাংশ প্রণোদনা দিয়ে প্রবাসী আয় দেশে আনার অনুমতি দেয়। বাড়ানো হয় প্রবাসী আয়ে ডলারের দাম। এরপর থেকে বাড়তে থাকে প্রবাসী আয়। বর্তমান এ ধারা অব্যাহত।

তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ডিসেম্বরের প্রথম ২২ দিনে রাষ্ট্রায়ত্ত খাতের ছয় ব্যাংকর মাধ্যমে এসেছে ১৩ কোটি ৮৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে পাঁচ কোটি ৪৭ লাখ ২০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ১৯ লাখ ১০ হাজার ডলার। আর দেশে অবস্থিত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৩ লাখ ৩০ হাজার ডলার।

বিদেশি স্টেট ব্যাংক অব পাকিস্তান, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, হাবিব ব্যাংক, ব্যাংক আল ফালাহর মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি। দেশি আইসিবি ইসলামী ব্যাংক, কম্যুনিটি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে কোনো প্রবাসী আয় আসেনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com