রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

আড়াইহাজারে পথ আটকে হাতি দিয়ে চাাঁদাবাজী

Exif_JPEG_420

বেশ কয়েকদিন ধরেই নারায়ণগঞ্জের আড়াইহাজারের প্রধান সড়কে হাতি দিয়ে চাঁদাবাজী করতে দেখা যাচ্ছে। শুক্রবার সকালে উপজেলার আড়াইহাজারÑ জাঙ্গালিয়া সড়কের দড়িসিঙ্গারপুর এলাকায় এমন দৃশ্য চোখে পড়েছে। হাতির মালিক হাতির পিঠে চড়ে বসে আছে আর হাতি একটার পর একটা যানবাহন আটকে সামনে গিয়ে দাঁড়াচ্ছে। টাকা না দিলে পথ ছাড়ছে না। এ অবস্থায় যানবাহনের যাত্রীরা এবং পথচারীরা পড়েছেন বিপাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই হাতিটি বিচরণ করছিল আড়াইহাজার পৌরবাজারের প্রধান সড়কে। পরে এখান থেকে জাঙ্গালিয়া সড়কের বিভিন্ন এলাকা ঘুরে সকাল ৯টারি দেক দড়িসিঙ্গারপুর এলাকায় প্রবেশ করে। সেখানে দেখা গেছে যে, হাতির মালিক হাতির পিঠে চড়ে বসে আছ এবং হাতিটি একটার পর একটা যানবাহন আটকাচ্ছে এবং টাকা না দেয়া পর্যন্ত পথ ছাড়ছেনা। এমতাবস্থায় পথচারী এবং যানবাহনের চালক ও যাত্রীরা মারাত্মক বিভ্রান্তি পোহাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com