সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে ডোনাল্ড ট্রাম্প

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কলোরাডো অঙ্গরাজ্যে অযোগ্য ঘোষিত হওয়ার পর উচ্চ আদালতে আপিল করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার (৫ জানুয়ারি) এ আবেদন গ্রহণ করা হয়েছে। ট্রাম্প কলোরাডোয় তার প্রার্থিতা ফিরে পাবেন কিনা উচ্চ আদালতের রায়ের ভিত্তিতেই নির্ধারিত হবে। খবর রয়টার্স।

২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগে নির্বাচনে এ রিপাবলিক নেতাকে অযোগ্য ঘোষণা করেন কলোরাডোর আদালত। প্রাথমিক ব্যালট প্রতিদ্বন্দ্বিতায় তাকে অযোগ্য বলে রায় দেয়া হয়।

মূলত কলোরাডো অঙ্গরাজ্যে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যান সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, উচ্চ আদালতের বিচারপতিরা ট্রাম্পের এই মামলাটি দ্রুততার সঙ্গে গ্রহণ করেছে। প্রাথমিক শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৪ ফেব্রুয়ারি। এর আগে গত ২ জানুয়ারি উচ্চ আদালতে আপিলের আবেদন করেন ট্রাম্প।

মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুসারে ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে নিষিদ্ধ করে আদালত। সংশোধনীতে বলা আছে, বিদ্রোহ বা দাঙ্গার সঙ্গে জড়িত ব্যক্তিদের এ পদে প্রতিদ্বন্দ্বিতা নিষিদ্ধ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com