বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে নতুন করে ইয়েমেনে হামলা শুরু করেছে

মার্কিন ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় শনিবার নতুন করে হামলা শুরু করেছে।
এর একদিন আগে উভয়দেশ ইয়েমেনে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সংবাদ মাধ্যম বলেছে, সানার আল দাইলামি বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সর্বশেষ হামলা চালিয়েছে।
এই বিমান ঘাঁটি ২০১৪ সাল থেকে হুথি বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে।
এক্সে পোস্ট করা হুথিদের ‘আল মাসিরা’ টিভির খবরে বলা হয়েছে, আমেরিকান ও ব্রিটিশ শত্রুরা রাজধানী সানার বেশকিছু স্থাপনায় কয়েকদফা হামলা চালিয়েছে।
তারা আল দাইলামি ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালিয়েছে বলে টিভির খবরে বলা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন থেকে এই বিষয়ে কোন মন্তব্য পাওয়া যায়নি।
হামাসের ওপর ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছিল। এই প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হামলা শুরু করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com