বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় সাগর তলে নতুন ধরনের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
এ পরমাণু-সক্ষম আন্ডারওয়াটার ড্রোনের নাম দেয়া হয়েছে হাইল-৫-২৩। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ বলা হয়েছে, উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের পানির নিচে এ পরীক্ষা চালানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, পানির নিচে আমাদের সেনাবাহিনীর পরমাণু-ভিত্তিক প্রতিরোধ ব্যবস্থা আরো মজবুত হচ্ছে। যা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নৌবাহিনীর বৈরী সামরিক চলাচল ও প্রতিক্রিয়াশীল পদক্ষেপকে প্রতিহত করবে।
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে প্রতিবেশী দক্ষিণ কোরিয়া ও তার মিত্রদের মাঝে উত্তেজনা লেগেই আছে। পিয়ংইয়ংয়ের হুমকির প্রতিক্রিয়ায় সর্বশেষ গত ১৭ জানুয়ারি থেকে তিনদিনের মহড়া করছে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের নৌবাহিনী। উন্নত যুদ্ধ সরঞ্জাম ও কৌশল প্রদর্শনের এ মহড়ায় অংশ নিয়েছে মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসন।