বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নেতানিয়াহুর সমালোচনা করলেন গাজায় সন্তান হারানো সাবেক জেনারেল

গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে গাজায় বিজয় না আসা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে সেই বক্তব্যের সমালোচনা করেন যুদ্ধকালীন ক্যাবিনেটের সদস্য ইসেনকোত।

গাজায় চলমান ইসরায়েলি ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে বৈশ্বিক চাপে রয়েছে। দীর্ঘদিন থেকেই দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে তেল আবিবকে কূটনৈতিক চাপ দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ অনেক রাষ্ট্র। কিন্তু বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে এ প্রস্তাব নাকচ করে দেন বেনিয়ামিন নেতানিয়াহু।

এরপরই নেতানিয়াহুর বক্তব্যের সমলোচনা করেন গাদি ইসেনকোত। তিনি বলেন, যারা হামাসের পরাজয়ের কথা বলছেন তারা সত্য বলছেন না।

৭ অক্টোবরে হামাসের হামলার পর থেকে অভ্যন্তরীণভাবেই সমালোচিত হয়ে আসছে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা। ফলে হামাসের নজিরবিহীন ওই হামলার পর বর্তমান নেতৃত্বের ওপর বিশ্বাস রাখতে চাইছেন না অনেকে। এসব বিষয় উল্লেখ করে সাবেক সেনা কর্মকর্তা গাদি ইসেনতোস নতুন নির্বাচনের দাবি জানান।

গাজায় হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর এ পর্যন্ত অন্তন ২৪ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬২ হাজার ১০৮ জন। ঘর-বাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছেন প্রায় ২০ লাখ মানুষ।

অন্যদিকে হামাসের হামলায় প্রায় এক হাজার ৩০০ ইসরায়েলি নিহত হন। জিম্মি করে নেয়া হয় প্রায় ২৫০ জনকে, যাদের কয়েক ডজন অস্থায়ী যুদ্ধবিরতির সময় মুক্তি পেয়েছেন।

গাজার যুদ্ধে কয়েকশ’ সেনা হারিয়েছে ইসরায়েল। এর মধ্যে গাদি ইসেনকোতের ছেলেও রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com