মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শিক্ষা খাতে কোপাইলট লার্নিং টুলের পরিধি বাড়াচ্ছে মাইক্রোসফট

শিক্ষা খাতে বিশেষ করে স্কুল, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য কোপাইলট এআই টুলের পরিধি বাড়াচ্ছে মাইক্রোসফট। এখন থেকে মাইক্রোসফট ৩৬৫ অ্যাপে সম্প্রসারিত টুলটি বিনামূল্যে ব্যবহার করা যাবে। খবর গিজমোচায়না।

লুপ নামের কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) অ্যাপটি চলতি বছরের মার্চ থেকে মাইক্রোসফট ৩৬৫-এ যুক্ত করা হবে। এ অ্যাপ শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রজেক্টে একসঙ্গে কাজ সহজ করার লক্ষ্যে ডিজাইন করা হয়েছে।

একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সহায়তায় রিডিং কোচও অন্তর্ভুক্ত করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। এটি একটি এআই-ভিত্তিক টুল, যা পড়ার দক্ষতা উন্নত করতে জেনারেটিভ এআইকে ব্যবহার করে। এটি শিক্ষার্থীদের পড়ার দক্ষতার বৃদ্ধিতে সাহায্য করে। মাইক্রোসফট টিমস ফর এডুকেশন ও মাইক্রোসফট রিফ্লেক্ট ব্যবহারকারী শিক্ষকরা চলতি বছরের শেষের দিকে নতুন আরো বেশ কয়েকটি এআই ফিচার পাবেন। এ নতুন এআই ফিচারগুলো শিক্ষকদের সময় বাঁচানোর পাশপাশি প্রতিটি শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে পাঠ দানের সুযোগ করে দেবে।

এআই টুলগুলোর নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে মাইক্রোসফট লার্নের জন্য এআই ফর এডুকেটরস লার্নিং পাথ প্রোগ্রাম তৈরি করেছে, যা শিক্ষক ও শিক্ষার্থীদের উন্নত শিক্ষাগত অভিজ্ঞতা অর্জনের জন্য মাইক্রোসফটের টুলগুলো কাজে লাগাতে সহায়তা করছে বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com