রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে ঠাণ্ডা ও শীতকালীন ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯০

যুক্তরাষ্ট্রে তীব্র ঠাণ্ডা ও শীতকালীন ঝড়ের প্রভাবে প্রাণহানি বেড়ে ৯০ জনে দাঁড়িয়েছে। এদের বেশির ভাগই তীব্র ঠাণ্ডায় প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। দেশটিতে তীব্র ঠাণ্ডা এবং তুষার ঝড়ে এসব প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (২২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের টানা তুষার ঝড়ের নিহতদের মধ্যে দেশটির টেনেসি অঞ্চলে ২৫ জন এবং ওরেগন অঞ্চলে ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্মরণকালের শীতের এই তীব্রতার ফলে প্রায় গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের এসব অঞ্চলে জরুরি অবস্থা চলছে। এমন পরিস্থিতিতে মেম্ফিসের টেনেসির বাসিন্দাদের পানি ফুটিয়ে ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com