রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মনের মানুষ খুঁজে পেলেন কঙ্গনা

কঙ্গনা নামের মানেই তার সঙ্গে সব সময়ই বহু মুখরোচক গল্প জড়িয়ে থাকবে। চলচ্চিত্রে এমনিতেই কোনো না কোনো গল্প এসে যাবেই। গল্প ছাড়া কোনো চলচ্চিত্রও হতে পারে না। সেটা যেমনই গল্পই হোক। আর এই চলচ্চিত্রে অভিনয় করতে করতে এক দিন কঙ্গনা নিজেই হয়ত ঠিক করেন পর্দায় যেমন তিনি গল্পের মধ্য দিয়ে নিজেকে তুলে ধরেন, ঠিক তেমনিভাবে বাস্তব জীবনেও তিনি তেমনি ভূমিকা করবেন, যেখানে কোনো না কোনো গল্পের আঁচ থাকবেই। আর সেটা করতে গিয়ে এ পর্যন্ত তিনি পর্দার বাইরে নিজেই বহু গল্পের খোরাক হয়েছেন। আর এবার এমনই এক গল্পের খোরাক উপহার দিলেন, যাতে গোটা ভারতেই তাকে নিয়ে নতুন ধারার চর্চা শুরু হয়ে যায়। এ জন্য তিনি বেছে নিয়েছেন ভারতীয়দের সবচেয়ে দুর্বল জায়গাটি। সেটা হচ্ছে অযোধ্যার রামমন্দির।

সম্প্রতি ভারতের অযোধ্যায় সোমবার রামমন্দির উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে সেখানে উপস্থিত ছিলেনÑ অমিতাভ বচ্চন, রজনীকান্ত, কঙ্গনা রানাউত থেকে অনুপম খেরসহ অনেকেই। মন্দিরে ঝাড়ু দিতে পারা অনেক পুণ্যের কাজ হিসেবে ধরা হয় হিন্দু ধর্মমতে। আর এবার সেই সংস্কার প্রতিপালনের উদ্দেশে অযোধ্যায় মন্দির পরিষ্কার করতে গিয়ে মনের মানুষ খুঁজে পেলেন কঙ্গনা! যেখানে অভিনেত্রীকে হনুমানগড়ী মন্দির ঝাড়ু দিতে দেখা গিয়েছে।

আনন্দবাজারের অনলাইনে বলা হয়েছে, সোমবার সাদা শাড়ি, গেরুয়া ব্লাউজ ও লাল শালে সেজে রামমন্দির চত্বরে পা রাখেন কঙ্গনা। এর পরই নিশান্ত পিত্তির (যিনি ইজ মাই ট্রিপের কর্ণধার) সঙ্গে একাধিক ছবি দেখা যায়। এরপর থেকে কানাঘুষা শোনা যায়, প্রেমে পড়েছেন কঙ্গনা। অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেত্রী।

জানা যায়, অযোধ্যায় পৌঁছার পর পাপারাজ্জিদের সঙ্গে কথা বলেন এবং মন্দির নির্মাণেও নিজের মনের আনন্দ ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। কঙ্গনার একটি ভিডিও ভাইরাল হয়েছে এরই মধ্যে। যেখানে অভিনেত্রীকে হনুমানগড়ী মন্দির ঝাড়ু দিতে দেখা গেছে। সেই ভিডিওটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বোন রঙ্গোলির সঙ্গে অযোধ্যা পৌঁছান কঙ্গনা। এখানে হনুমানগড়ী মন্দিরে প্রার্থনা করেন তিনি। একটি সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় অভিনেত্রী বলেন, ‘আমি এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে মানুষকে ঝাড়ু তুলতে অনুপ্রাণিত করতে চাই। নগরীকে সুশোভিত করা হয়েছে এবং উদ্বোধনের দিন এ নিয়ে উৎসবমুখর পরিবেশও তৈরি হোকÑ এটাই চাই।’

কঙ্গনা জানান, তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন, খুব শিগগরই নিজের প্রেমিককে প্রকাশ্যে আনবেন। তবে নিশান্ত তার প্রেমিক নন, তিনি বিবাহিত পুরুষ। কঙ্গনার কথায়, ‘একজন নারী ও পুরুষ একসঙ্গে ছবি তুলেছেন মানেই তারা প্রেম করছেন এমন খবর ছড়াবেন না, এটা ভীষণ বিব্রত করে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com