শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

পথ হারিয়েছে আমেরিকা— ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন— আমেরিকা পথ হারিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের নীতির প্রতি ইঙ্গিত করে এমন মন্তব্য করেন তিনি।

রুশ সংবাদ সংস্থা তাসের এক খবরে বলা হয়, নেভাদায় এক সমাবেশে উপস্থিতদের উদ্দেশে ট্রাম্প বলেন, আমরা এমন একটি জাতি, যারা খুব সহজে পথ হারিয়ে ফেলেছি। এই ভয়াবহ অবস্থা আমরা চলতে দিতে পারি না।

বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে বলেও অভিযোগ তোলেন ট্রাম্প। তিনি বলেন, বাইডেন গণতন্ত্রের জন্য হুমকি। এ সময় তিনি বর্তমান প্রেসিডেন্টকে অযোগ্য বলেও তিরস্কার করেন।

এর আগে ট্রাম্প বাইডেন প্রশাসনের বিরুদ্ধে নিজের দেশকে ঘৃণা করার অভিযোগও তুলেছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com