রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

গাজীপুরের কালীগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

জেলার কালীগঞ্জ উপজেলায় ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে এ মেলা ও অলিম্পিয়াডের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়য়ের পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহানের পরিচালনায় বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবীব, মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার উজ্জল চন্দ্র শীল।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৯টি স্টল অংশগ্রহণ করে। এদের মধ্য থেকে দুই মাধ্যম থেকে ৩টি করে ৬টি প্রতিষ্ঠানকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।
এছাড়াও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫ জন করে ১০ জন বিজয়ী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com