সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সিলেটের সকল স্থল ও শুল্ক ষ্টেশন দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু হচ্ছে

২৩ দিন বন্ধ থাকার পর সিলেট বিভাগের সকল স্থল ও শুল্ক ষ্টেশন দিয়ে পুনরায় পাথর আমদানি শুরু হচ্ছে।
আজ বুধবার সকাল থেকে সিলেটের অন্যান্য স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হলেও বিয়ানীবাজারের সুতারকান্দি স্থল বন্দর (শেওলা স্থল বন্দর) দিয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) থেকে আমদানি শুরু হবে বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ।
অ্যাসেসমেন্ট ভ্যালু বাড়ানোর প্রতিবাদে গত ৭ জানুয়ারি হতে ভারত থেকে পাথর আমদানি বন্ধ করে দেন আমদানিকারকরা। টানা ২৪ দিন সিলেট বিভাগের সব স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে পাথর আমদানি বন্ধ ছিল। আমদানি বন্ধ থাকায় রাজস্ব হারায় সরকার। আর স্থলবন্দর ও শুল্ক স্টেশনের লক্ষাধিক শ্রমিক বেকার হয়ে পড়ে।
এর আগে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সিলেট কমিশনারেট কমিশনার মোহাম্মদ এনামুল হকের সঙ্গে সিলেটের সব স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনের আমদানিকারক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকের পর ফের আমদানি শুরুর সিদ্ধান্ত হয়। বৈঠকে সরকারের নতুন নির্ধারিত অ্যাসেসমেন্ট ভ্যালু সাড়ে ১৩ ডলার থেকে ৭৫ সেন্ট কমানোর পর ব্যবসায়ীরা পুনরায় আমদানি করতে রাজি হন।
সিলেট বিভাগীয় স্থলবন্দর ও শুল্ক স্টেশনসমূহের ব্যবসা পরিচালনা সংক্রান্ত কমিটির আহ্বায়ক এমদাদ হোসেন বলেন, আজ থেকে স্থলবন্দরগুলোতে পাথর আমদানি শুরু হওয়ার কথা থাকলেও ভারতীয় ট্রাকগুলো সময়মত বাংলাদেশের সীমান্তে না পৌঁছার কারণে আজ থেকে সিলেটের সকল স্থলবন্দরে আমদানি শুরু করা যায় নি। ভারত থেকে পাথর ভর্তি ট্রাক বাংলাদেশের সীমান্তে আসতে শুরু করেছে। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সকাল থেকে সিলেটের অন্যান্য স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com