শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

১১৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

চার নারীসহ ১১৪ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। গাজায় গত বছরের অক্টোবরে হামাস-ইসরায়েল সংঘাতের পর তাদের বন্দি করেছিল ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ইসরায়েলের বন্দিদশা থেকে মুক্তি পাওয়াদের মধ্যে অন্তত চারজন নারী রয়েছেন বলে জানা গেছে। খবর আনাদোলু এজেন্সি।

গাজার সীমান্তরক্ষী বাহিনীর বরাতে আনাদোলু জানিয়েছে, ফিলিস্তিনি বন্দিদের উপত্যকাটির দক্ষিণাঞ্চলের আবু সালেম ক্রসিং সীমান্তে ছেড়ে দেয় ইসরায়েলি বাহিনী। এ সময় তাদের বেশ কয়েকজনকে অসুস্থ অবস্থায় পাওয়া যায়। পরে মুক্তি পাওয়া এক নারী এবং আরো ৯ জনকে জরুরি চিকিৎসকার জন্য রাফাহ শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com