বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
আবারও ঢাকায় আসছেন বলিউডের এই বাদশাহ।দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার স্বপন চৌধুরী। ১৪ বছর পর আবারও তারাই শাহরুখকে নিয়ে আসছেন ঢাকায়।
এ প্রসঙ্গে স্বপন বলেন, আমি এর আগে শাহরুখ খানকে বাংলাদেশে নিয়ে এসেছিলাম। শাহরুখ এই মুহূর্তে উপমহাদেশে আলোচিত অভিনেতা। পরপর তিনটা সিনেমা তার আলোচনায়। বাংলাদেশে শাহরুখের সিনেমা মুক্তি পাওয়ায় দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি হয়েছে।