শুক্রবার, ১২ Jun ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইউনূসের জন্য স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতের আহ্বান যুক্তরাষ্ট্রের

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করার কাজে দায়ী ব্যক্তিদের জন্য গত বছর ভিসা নীতি ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। সেই ভিসা নীতি এখনও বহাল আছে বলে জানিয়েছে দেশটি। এমনকি এই নীতিতে কোনো পরিবর্তন হয়নি বলেও জানিয়ে দেয়া হয়েছে। একই  গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জন্য স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশে নির্বাচনের প্রেক্ষিতে ভিসা নীতি প্রয়োগের বিষয়ে জানতে চান। তিনি বলেন, থ্রি সি ভিসা নীতির অধীনে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের যে ঘোষণা যুক্তরাষ্ট্র দিয়েছিল, সে বিষয়ে বর্তমান অবস্থা জানতে চাচ্ছি। কারণ বাংলাদেশে সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটায়নি এমন উদ্বেগ রয়েছে।

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান উপ-মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ভিসানীতি এবং তা পরিবর্তনের বিষয়ে নতুন কোনও আপডেট আমার কাছে নেই। আমার উপলব্ধি হচ্ছে, শুধুমাত্র নির্বাচন শেষ হওয়ার কারণে এসব নীতির সূর্যাস্ত (অবসান) হয় না। তবে এ বিষয়ে জানানোর মতো নতুন কোনও আপডেট আমার কাছে নেই।ওই সাংবাদিক ফের জানতে চান, এখনও কি সেই নীতি বহাল আছে?

জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘সেটাই – হ্যাঁ। (ভিসা) নীতির বিষয়ে কোনও পরিবর্তন হয়নি।’

এরপর ব্রিফিংয়ে ওই সাংবাদিক নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়ার বিষয়ে জানতে চাইলে বেদান্ত প্যাটেল বলেন, দেখুন, ড. মুহাম্মদ ইউনূসকে ভীতি প্রদর্শনের লক্ষ্যে শ্রম আইনের অপব্যবহার করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতো আমাদেরও উদ্বেগ রয়েছে। ড. ইউনূসের জন্য ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com