বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

তীব্র খাদ্য সংকট ও নিরাপত্তাহীনতায় রাফাবাসী: জাতিসংঘ

তীব্র খাদ্য সংকট এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজার দক্ষিণের শহর রাফার বাসিন্দারা। জাতিসংঘের মানবিক সংস্থা (ওসিএইচএ) বলছে, ইসরায়েলি অবরোধে তীব্র খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে ওই অঞ্চলের লাখ লাখ মানুষ। স্থানীয় সময় শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে সংস্থাটি। খবর আল-জাজিরা।

রাফায় খাদ্য সরবরাহের আহ্বান জানিয়ে ওসিএইচএ বলেছে, রাফায় অবিলম্বে ত্রানবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেয়া উচিত। এখানের মানুষের খদ্যের প্রয়োজন। কারণ রাফাবাসী প্রতিনিয়ত আতঙ্ক এবং তীব্র ক্ষুধার সঙ্গে লড়াই করছে। তাদের শারীরিক এবং মানিসিক অবস্থার চরম অবনতি হয়েছে বলেও সতর্ক করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। এক্ষেত্রে মিসর সীমান্ত রাফায় জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com