মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশে আসছে বলিউড সিনেমা ‘দ্য ক্রু’

আকাশপথে বিমানে এয়ারহোস্টেস বা বিমানবালাদের কঠিন জীবনের কথা উঠে আসবে এ সিনেমার গল্পে। রাজেশ কৃষ্ণণ পরিচালিত এ সিনেমায় সুন্দরী বিমানবালারূপে ধরা দিয়েছেন টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন।

তিন প্রজন্মের নায়িকা দিয়ে বিভিন্ন বয়সী বিমানবালার জীবন ফুটিয়ে তুলতে চেয়েছেন পরিচালক। সিনেমায় দেখা যাবে, সুন্দরী তিন বিমানবালা কাজ করে কলকাতার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সংস্থায়। যার বিমানে দেশ-বিদেশে পাচার হয় সোনার বিস্কুট।

আগামী ২৯ মার্চ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘দ্য ক্রু’। সাফটা চুক্তির মাধ্যমে ঢাকায়ও একইদিনে মুক্তি দেয়া হবে এ সিনেমা। সিনেমাটি আমদানি করেছে স্টার সিনেপ্লেক্স। হলিউডের পর এবার প্রথমবারের মতো বলিউডের সিনেমা আমদানি শুরু করেছে প্রতিষ্ঠানটি।
 
এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ঈদ উৎসবে হিন্দি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া যাবে না। তাই বলিউডের ‘দ্য ক্রু’ সিনেমাটি ঈদের আগে অর্থাৎ আগামী ২৯ মার্চ ভারতের মতো একইদিনে বাংলাদেশে মুক্তি দেব। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com