শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

ভিকির ভাগ্য পরিবর্তন করে দিয়েছেন ক্যাটরিনা

বিয়ের পর ক্যাটরিনা নাকি ভিকির ভাগ্যই পরিবর্তন করে দিয়েছেন। ভিকি বলেন, ক্যাটরিনাকে পেয়ে আমি ধন্য, তাকে বিয়ের পর আমার ভাগ্যই পরিবর্তন হয়ে গেছে। ক্যাট চমৎকার একজন মানুষ। তার সঙ্গে থাকার পর থেকে এখন পর্যন্ত নিজের কতটা উন্নতি হয়েছে, তা অবিশ্বাস্য ব্যাপার।
ক্যাটরিনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মেরি ক্রিসমাস’। এতে তার বিপরীতে অভিনয় করেন দক্ষিণী সিনেমার তারকা অভিনেতা বিজয় সেতুপাতি। গত ১২ জানুয়ারি মুক্তি পায় এটি। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সিনেমাটি। অন্যদিকে ভিকি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্যাম বাহাদুর’। গত বছর মুক্তি পায় এটি। তার পরবর্তী সিনেমা ‘ব্যাড নিউজ’। এতে তৃপ্তি দিমরির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৯ জুলাই মুক্তি পাবে এটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com