শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

জয়া আহসানের প্রতি কৃতজ্ঞ ফখরুল ইসলাম!

দুই বাংলার সিনেমা জগতে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সমাজের নানা অসঙ্গতি আর সমস্যা নিয়ে কথা বলেন তিনি। তার সেসব পোস্ট ঘুরে বেড়ায় নেট দুনিয়ায়। কিছু দিন আগেই হাতি নিয়ে জয়া আহসানের এক পোস্টে ভাইরাল হয়েছিল, সেটির ফলও পেয়েছিলেন তিনি।

এবাব তিনি সরব হলেন কওমি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে। নেটিজেনদের সঙ্গে ভাগ করে নিলেন মাদরাসার এতিম শিশুদের বেদনার গল্প। জয়ার লেখাটি অনেকের পেজে ঘুরতেও দেখা যাচ্ছে।

গত ১৯ মার্চ নিজের ফেসবুকে সংগৃহীত একটি লেখা প্রকাশ করেছেন জয়া। ওই লেখায় উঠে এসেছে কওমি মাদরাসাগুলোর বাচ্চাদের করুণ দৃশ্য। ২২৮ শব্দের ওই পোস্টটি নিয়েই এখন জোর চর্চা। নানা মন্তব্য আর আলোচনা নিয়ে চায়ের কাপেও ঝড়।‌

তবে কওমি মাদ্রাসার বাচ্চাদের নিয়ে সেই পোস্টটি জয়ার লেখা নয়, অভিনেত্রী নিজের বলেও দাবি করেননি। তিনি পোস্টটির শেষে যুক্ত করেছেন ‘কালেক্টেড’। এছাড়া সেই পোস্টটির নিচে তিনি যুক্ত করেন তার মতামতও।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com