মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার টিভি পর্দায় ‘হাওয়া’

প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় আসছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘হাওয়া’। এবারের ঈদে দর্শকরা ছবিটি দেখতে পাবেন মাছরাঙা টেলিভিশনের পর্দায়। খবরটি নিশ্চিত করেছেন চ্যানেলের গণমাধ্যম মুখপাত্র রিয়াদ শিমুল।

দর্শকদের জন্য ঈদুল ফিতরের বিশেষ উপহার হিসেবে তিন দিন এই ছবি প্রচার করবে চ্যানেলটি। ঈদের দিন, ঈদের তৃতীয় দিন এবং পঞ্চম দিন বেলা ২:৩০ মিনিটে প্রচার হবে ছবিটি।

সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স প্রযোজিত ‘হাওয়া’ পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডলসহ অনেকে। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘হাওয়া’ ছবিটি ব্যবসায়িক সফলতার পাশাপাশি ব্যাপক প্রশংসা অর্জন করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com