বুধবার, ১০ Jun ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৬৩

গাজায় ইসরাইলের হামলায় ২৪ ঘণ্টায় আরও ৬৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। বৃহস্পতিবার গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এছাড়া বুরেইজ শরণার্থী শিবির এবং উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পে তাণ্ডব চালাচ্ছে ইসরাইলি দখলদাররা।

গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতা রুখতে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায় যখন জোর তৎপরতা চালিয়ে যাচ্চে, তখন সেখানে সংঘাত আরও উসকে দিচ্ছে ইসরাইল। হামাস সদস্যদের হত্যার অজুহাতে মধ্যাঞ্চলের বুরেইজ শরণার্থী শিবির এবং উত্তরাঞ্চলের জাবালিয়া ক্যাম্পে তাণ্ডব চালাচ্ছে দখলদাররা।

জাবালিয়া শরণার্থী ক্যাম্পে হামলায় অন্তত দুই ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ভয়াবহ হামলায় এলাকাগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে বেসামরিকের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। জাবালিয়া ক্যাম্পের বাসিন্দারা জানিয়েছেন সেখানে হামলার তীব্রতা বাড়ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com