সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ফিরছেন স্পর্শিয়া

ঝুঁকে আছেন সিনেমার দিকে। সুখবর হলো, এবারের ঈদে বিশেষ একটি নাটকে হাজির হচ্ছেন গ্ল্যামারাস অভিনেত্রী। নাটকটির নাম ‘নূর’। এতে তার বিপরীতে আছেন সময়ের ব্যস্ত অভিনেতা মুশফিক আর ফারহান। তারচেয়ে উল্লেখযোগ্য বিষয়, নাটকে দেখা যাবে ম্যাক্সনামের এক পোষ্য কুকুরকে। যাকে ঘিরে আবর্তিত হবে গল্প।

সিএমভি’র ব্যানারে নাটকটি নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম। চিত্রনাট্য করেছেন অবয়ব সিদ্দিকী। নাটকটির গল্প এগিয়ে যায় নূর (ফারহান), রুহি (স্পর্শিয়া) ও ম্যাঙ (কুকুর), এই তিনটি চরিত্রের প্রেম ও বিচ্ছেদের সূত্র ধরে।

নির্মাতা জানান, এতে যেমন প্রেম ও বিচ্ছেদ রয়েছে, তেমনি আন্ডারওয়ার্ল্ডের কিছু নির্মম বাস্তবতাও উঠে আসবে। থাকছে পোষ্য প্রাণীর প্রতি ভালোবাসার গল্পটাও। প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নাটক হিসেবে থাকছে ‘নূর’। যা ঈদে উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com