বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ক্রাইম-থ্রিলার গল্পে পড়শীর গানচিত্র

নতুন গান নিয়ে হাজির হলেন হাল সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। গানের শিরোনাম ‘এই দুটি চোখে’। সুদীপ কুমার দ্বীপের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। পড়শীর প্রতিটি গানের মিউজিক ভিডিওতেই থাকে একটু আলাদা চমক। এবারো তাই হয়েছে। নতুন এ গানটিতে একেবারে ভিন্নরূপে হাজির হয়েছেন তিনি। ক্রাইম-থ্রিলার গল্পের ভিডিওটি নির্মাণ করেছেন সোহেল রাজ। আর এতে একজন মোস্ট ওয়ান্টেড আসামির ভূমিকায় দেখা গেছে পড়শীকে। রাফ অ্যান্ড টাফ লুকে এ গায়িকার পারফরমেন্স বেশ প্রশংসিত হচ্ছে মিউজিক ভিডিওতে। অ্যাকশন ও ক্রাইমের পাশাপাশি রোমান্স ও ড্যান্স স্টেপও রয়েছে এখানে এ গায়িকার। সব মিলিয়ে একটি পরিপূর্ণ প্যাকেজ পড়শীর ‘এই দুটি চোখে’।

এর আগে প্রতিটি গানের মিউজিক ভিডিওতেই পড়শীর অভিনয় নজর কেড়েছে। উৎসবভিত্তিক নাটকেও অভিনয় করে থাকেন তিনি। এবার ঈদের পরপর এ মিউজিক ভিডিওতে দর্শকরা পেলেন অন্য এক পড়শীকে। এ বিষয়ে এ গায়িকা বলেন, প্রতিটি গানের অডিও’র পাশাপাশি ভিডিওতে গুরুত্ব থাকে আমার। এবারো তাই হয়েছে। গানের শুরু থেকে শেষ পর্যন্ত টুইস্ট খুঁজে পাবেন দর্শক। আমি নিজেও এরকম চরিত্রে অভিনয় করিনি আগে। সেদিক থেকে আমার অভিজ্ঞতাটিও ছিল দারুণ। সব মিলিয়ে গানচিত্রটি সবার ভালো লাগবে বলেই বিশ্বাস। ‘এই দুটি চোখে’ প্রকাশ পেয়েছে পড়শীর নিজের ইউটিউব চ্যানেলে। বর্তমানে স্টেজ শো, নতুন গান নিয়ে ব্যস্ত এ তারকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com