বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

একই সময়ে তিন রকমের গান নিয়ে হাবিব ওয়াহিদ

একই সময়ে তিন রকম আয়োজনের মধ্য দিয়ে শ্রোতার সামনে হাজির হচ্ছেন শিল্পী ও সংগীতায়োজক হাবিব ওয়াহিদ। প্লে­ব্যাক, দ্বৈত ও একক গান প্রকাশের মধ্য দিয়ে পূরণ করতে যাচ্ছেন শ্রোতাদের প্রত্যাশা।

এরই মধ্যে নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তরুণ শিল্পী অন্তরা কথার সঙ্গে গাওয়া দ্বৈত গান ‘ভাবিনি কখনো’।  সুহৃদ সুফিয়ানের লেখা এই গানটি এরই মধ্যে অনুরাগীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এর রেশ কাটতে না কাটতেই চরকি, আলাফা আই ও এসভিএফের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাচ্ছে ঈদের আলোচিত সিনেমা ‘তুফান’-এ গাওয়া ‘ফেঁসে যাই’ গানটির ভিডিও। এর পর এইচডব্লিউ প্রোডাকশনের ব্যানারে আসছে নতুন একক গান ‘তোমার মন জানে’। গানটির কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। সব গানের সংগীতায়োজন করেছেন শিল্পী হাবিব ওয়াহিদ নিজে।

একই সময়ে তিন রকম গান নিয়ে হাবিব জানান, দ্বৈত, একক, কিংবা সিনেমার গানে নিজস্বতায় ছাপ থাকলেও আগের আয়োজনগুলো থেকে কিছুটা হলেও ভিন্ন ধাঁচের। এ সময়ের শ্রোতাদের পছন্দের বিষয়টি মাথায় রেখেই গানগুলো তৈরি করা, যা অনেকদিন সংগীতপ্রেমীদের মনে অনুরণন তুলে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com