বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

খুশির হাওয়ায় ভাসছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়

টলিউডে পা রাখার পর থেকেই খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কখনো দুর্দান্ত অভিনয়, আবার কখনো ব্যক্তিগত জীবনের জন্য। কখনোই লাইমলাইট থেকে সরে দাঁড়াননি তিনি। টলিউডে টিকে থাকার লড়াইয়ে বারবার বাজিমাত করেছেন এই অভিনেত্রী। বিভিন্ন চরিত্রে নিজেকে প্রমাণও করেছেন।

তার আসন্ন সিনেমা দেবী চৌধুরানি নিয়ে দর্শক মনে উত্তেজনার পারদ তুঙ্গে। সবাই কমবেশি অপেক্ষায় রয়েছেন এই সিনেমার। তারই মাঝে খুশির হাওয়ায় ভাসছেন অভিনেত্রী। সদ্য গেছেন বিদেশ সফরে। যেখানে টলিউডের একাধিক স্টাররা রয়েছেন।

উদ্দেশ্য নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স। প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজন। আর কয়েকদিন আগেই সবাই মিলে উড়ে গেলেন আমেরিকায়। আর সেখানেই অনুষ্ঠিত হয় এই কনফারেন্স। সেখানে পা রেখেই আবেগঘন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পরনে কালো শাড়ি, ছোট্ট একটি টিপ। মিষ্টি লুকে এদিন সবার মন জয় করলেন তিনি। খুশির মুহূর্তে ভাগ করে নিতে তিনি বললেন, ‘আমি প্রথমবার শিকাগো এসেছি। আর দ্বিতীয়বার নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্সে। এর আগে আমরা নিউইয়র্কে গিয়েছিলাম। দারুণ অভিজ্ঞতা।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com