বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘যেটা ভালো লাগে সেটাকেই প্যাশন হিসেবে নিতে হবে’

দেশের বরেণ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে তরুণ অভিনয়শিল্পীদের নানা পরামর্শ দিয়েছেন। পড়াশোনা অভিনয়শিল্পীর জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে তিনি বলেন, অভিনয়ে ভালো করতে চাইলে অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে হবে। কাজকে সম্মান করার কথা জানিয়ে তিনি আরও বলেন, কাজকে সম্মান করা সব থেকে বেশি জরুরি। শুটিংয়ের কল টাইম ১০টায়। সিনিয়ররা বসে আছেন, অথচ তুমি এসেছো চারটায়। কারণ, তুমি ফ্লেভার অব দ্য মান্থ। এটা করা কখনোই যাবে না। এই যে সিনিয়রদের বসিয়ে রাখা, তাদের সময়ের কি কোনো দাম নেই? এজন্যই কাজকে ভালোবাসতে হবে সবার আগে। তরুণদের উদ্দেশ্য করে সুবর্ণা মুস্তাফা আরও বলেন, যে কাজই করো তোমরা, সেটাকে ভালোবেসে করো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com