শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আশ্রিতা শেঠি ও মনীষ পাণ্ডের মালাবদল

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : তামিল অভিনেত্রী আশ্রিতা শেঠির সঙ্গে গাঁটছাড়া বাধলেন ভারতীয় ক্রিকেটার মনীষ পাণ্ডে। সোমবার মুম্বাইয়ে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দল সানরাইজারস হায়দ্রাবাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই নবদম্পতির ছবি শেয়ার করে শুভেচ্ছা জানানো হয়।

বর মনীষ পাণ্ডে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজারস হায়দ্রাবাদ দলের হয়ে খেলেন। সম্প্রতি সুরাটে সৈয়দ মুসতাক আলি ট্রফির ফাইনালে তিনি কর্ণাটক দলের নেতৃত্ব দিয়ে তামিল নাড়ুর বিরুদ্ধে জয়লাভ করেন। ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে ভারতের আসন্ন সিরিজে একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও টিটোয়েন্টি স্কোয়াডের অংশ মনীষ পাণ্ডে।

নববধূ আশ্রিতা শেঠির রূপালি পর্দায় প্রথম সিনেমা ছিল ‘তেলিকেডা বল্লি’। ২০১৩ সালে তিনি কলিউডে পদার্পণ করেন সিদ্ধার্ধের সঙ্গে ‘উধায়াম এনএইচ৪’ সিনেমার মধ্য দিয়ে। এরপর তার অন্যান্য সিনেমার মধ্যে ‘ওরু কান্নিয়ুম মূনু কালবানিকালুম’ ও ‘ইন্দ্রজিত’ অন্যতম।

আশ্রিতাকে আগামীতে দেখা যাবে তামিল ভাষার ‘নান থান শিবা’ সিনেমায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com