মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অভিনয় করে পারিশ্রমিক পাননি জেনিফার লোপেজ!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : স্যাটারডে নাইট লাইভ অনুষ্ঠানে এসে সবাইকে চমকে দিলেন আমেরিকান অভিনেত্রী ও সংগীতশিল্পী জেনিফার লোপেজ। সেখানে পারফর্মেন্সের পাশাপাশি ভক্তদের নানা অজানা বলেছেন তিনি।

অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গে তার বাগদানের কথা শেয়ার করেন জেনিফার। অনুষ্ঠানে জেনিফার তার সিনেমার হাসলার নিয়ে বলেছেন। তিনি জানান, এই সিনেমা কাজ করে একটা কানাকড়িও পাননি তিনি। তবে কিংবদন্তী নর্তকি রামোনা ভেগার চরিত্রটা বেশ উপভোগ করেছেন।

তিনি বলেন, ‘সত্য কাহিনি অবলম্বনে নির্মিত হয়েছিল সিনেমাটি। অভিনয় করে বেশ সাড়াও পেয়েছি। সেকারণে পারিশ্রমিকের জন্য আমার কোনো আফসোস নেই।’

লাইভ অনুষ্ঠানটির শুরুতেই জেনিফার লোপেজ তার আইকনিক গাউন পরে ‘সান্তা ক্লজ ইজ কামিং’ গানটি গেয়েছেন। তারপর দর্শক-শ্রোতাদের সঙ্গে বলার জন্য তাদের কাছে চলে যান এবং ফেরার সময় জনপ্রিয় রকেটস ড্যান্স দলের সঙ্গে নাচতে নাচতে মঞ্চে আসেন। সামনেই ক্রিস্টমাস।

অনুষ্ঠানে ক্রিস্টমাস নিয়ে লোপেজ বলেন, ‘যে জিনিসগুলোর জন্য আমরা কৃতজ্ঞ, ক্রিস্টমাস সেই জিনিসগুলোর দিকে আমাদের ফিরিয়ে নিয়ে যায়। ক্রিস্টমাস আসতে এখনও বেশ কিছুদিন বাকি আছে। ক্রিস্টমাস আমাদের কাছে আশীর্বাদস্বরূপ।’

একটি ছোট নাটকের আয়োজন করা হয় ওই অনুষ্ঠানে। সেখানেও অভিনয় করেছেন লোপেজ। তাকে দেখা গিয়েছে হোম মেকওভারের চরিত্রে। নাটকে কৌতুকের ছলে লোপেজকে বলা হয় তার চেয়ে তার স্বামীকে কম সুন্দর এবং আনস্মার্ট লাগছে। নাটকটিতে হোস্টের দায়িত্ব পালন করেন কেনান থম্পসন। ডিজাইনারের চরিত্রে অভিনয় করেন বোয়েন ইয়াং। আর নাটকে ইয়াং লোপেজের হাজব্যান্ডকে নতুনভাবে সাজানোর চেষ্টা করেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com