শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অযোধ্যা মামলার রায়ের রিভিউ আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : গত নভেম্বরে অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা সব কয়টি রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এই খারিজ আদেশ দেয়।

প্রধান বিচারপতি এস এ ববদের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ রিভিউ আবেদন শুনানি করে। স্বাভাবিক নিয়মে উন্মুক্ত আদালতে এই আবেদনের শুনানি হয় নি। আদালতের এই আদেশের ফলে ৯ নভেম্বর দেওয়া সুপ্রিম কোর্টের রায়ই বহাল থাকছে অযোধ্য মামলায়।

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের বেঞ্চ গত ৯ নভেম্বর ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় দিয়েছিল। অযোধ্যার মূল বিতর্কিত ২ দশমিক ৭৭ একর জমি রামলালাকে দেওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। মসজিদ নির্মাণের জন্য অযোধ্যাতেই পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুসলিম পক্ষকে। বিতর্কিত জমিতে রামমন্দির তৈরিতে বাধা নেই বলেও জানিয়েছিল প্রধান বিচারপতির বেঞ্চ।

গত ২ ডিসেম্বর প্রথম অযোধ্যা রায়ের রিভিউ পিটিশন জমা পড়ে। রায় পুনর্বিবেচনার প্রথম আর্জি জানান জমিয়ত উলেমা-এ-হিন্দের উত্তরপ্রদেশের সভাপতি মাওলানা সৈয়দ আশাদ রশিদি। পরে মামলার দুই পক্ষ অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড এবং নির্মোহী আখড়াসহ বেশ কয়েকটি সংগঠন এই রিভিউ আবেদন করে। এ সংক্রান্ত বিষয়ে শেষ আবেদনপত্র জমা দেয় অখিল ভারত হিন্দু মহাসভা। ‘মুসলিম পক্ষ বিতর্কিত জমিতে মসজিদের অস্তিত্ব প্রমাণ করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও তাদের মসজিদ বানানোর জন্য পাঁচ একর জমি দেওয়া, ধর্মনিরপেক্ষতার সাংবিধানিক নীতির পরিপন্থী’বলে উল্লেখ করেছে মহাসভা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com