সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

চলে গেলেন অভিনেতা-চিত্রনাট্যকার গোলাপুডি মারুতি রাও

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ২৮০টিরও বেশি দক্ষিণী সিনেমার অভিনেতা ও সুপারহিট বহু সিনেমার চিত্রনাট্যকার ও মঞ্চ ব্যক্তিত্ব গোলাপুডি মারুতি রাও মারা গেছেন।

বৃহস্পতিবার চেন্নাইয়ে একটি হাসপাতালে তিনি ৮০ বছর বয়সে মারা যান।

প্রায় তিনশ’ সিনেমায় অভিনয় করলেও মূলত সিনেমার চিত্রনাট্য রচনার জন্যই তিনি বেশি বিখ্যাত। তার সফল সিনেমারগুলোর মধ্যে ডক্টর চক্রবর্তী, তরঙ্গিনী, সংসারম চধরঙ্গম, কাল্লু ইত্যাদি অন্যতম।

তেলুগু মঞ্চ নাটকেও তার অপরিসীম অবদান রয়েছে।

২০১৯ সালের তেলুগু সিনেমা ‘জোড়ি’তে তিনি সর্বশেষ অভিনয় করেছেন।

১৯৩৯ সালের ১৪ এপ্রিল বিজয়নগরমে এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম। বিশাখাপত্তনমে পড়াশুনা শেষে ১৯৫৯ সালে অন্ধ্র প্রভা নামের এক দৈনিক পত্রিকায় কাজ শুরু করেন। এরপর দুই দশক তিনি অল ইন্ডিয়া রেডিওতে কাজ করেন। এর পাশাপাশি তিনি কলামিস্টও ছিলেন।

তার মৃত্যুতে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর শোক প্রকাশ করেছেন।

সুপারস্টার মহেশ বাবু তার টুইটারে লেখেন, ‘তার হঠাৎ মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবদান অতুলনীয়। আমরা এক মহামূল্যবান সম্পদ হারালাম। তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। শান্তিতে থাকুন, স্যার।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com