সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

নুসরাতের নাচের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কলকাতার জনপ্রিয় তারকা নুসরাত জাহানের একটি নাচ সম্প্রতি ভাইরাল হয়েছে। জনপ্রিয় হিন্দি গান– ‘ইয়াদ পিয়া কি আনে লাগে’র সঙ্গে জমিয়ে নাচলেন অভিনেত্রী? সম্প্রতি নুসরাতের একটি ফ্যান ক্লাবের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে অভিনেত্রীর একটি নাচের ভিডিও শেয়ার করা হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কালো জিন্স ও কালো রঙের ক্রপ টপ পড়ে নাচছেন এ অভিনেত্রী। মেকআপ ছাড়াই অভিনেত্রী-সাংসদ নুসরাতকে অন্য রকম লাগছিল।

দেখে বোঝার উপায় নেই কিছু দিন আগেই অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে। নুসরাত ভক্তরা সেই নাচের ভিডিও দেখে প্রশংসায় ফেটে পড়েছেন।

কেউ লিখেছেন, আগুন জ্বালিয়ে দিয়েছ। আবার কেউ কমেন্ট করেছেন, এই ভাবে বুকে ঝড় তোলার অধিকার তোমার নেই নুসরাত!

নাচতে বেশ ভালোই বাসেন অভিনেত্রী। মাঝেমধ্যেই টিকটকে শেয়ার করেন নাচের ভিডিও।

গত মাসে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল নুসরাতকে। একসঙ্গে অনেক ওষুধ খেয়ে নেয়ায় অসুস্থ হয়ে পড়েন বসিরহাটের সাংসদ তথা অভিনেত্রী নুসরাত। সম্ভবত ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে তাকে আইসিইউতে রাখা হয়েছিল। ফুলবাগান থানায় তার ‘ড্রাগ ওভারডোজ’ নিয়ে রিপোর্টও করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

নগরকন্ঠ.কম :/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com