বৃহস্পতিবার, ১৬ Jul ২০২৬, ০১:০১ অপরাহ্ন

দীর্ঘ বিরতির পর সিনেমায় ফিরছেন শাবনূর!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ২০১১ সালে অস্ট্রেলিয়া প্রবাসী অনিক মাহমুদকে বিয়ে করে স্বামীর সঙ্গে সেখানেই থাকেন ঢাকাই সিনেমার প্রিয়প্রিয় অভিনেত্রী শাবনূর। তবে হঠাৎ কোথাও কোনো অনুষ্ঠানে হাজির হলে তাকে দেখতে ঢল নামে মানুষের। তার ভক্তদের জন্য খুশির খবর হলো দীর্ঘ বিরতির পর নায়িকা হয়ে অভিনয়ে ফিরছেন শাবনূর।
এবার জাজ মাল্টিমিডিয়ার সিনেমায় নতুন চমক নিয়ে হাজির হতে যাচ্ছেন নন্দিত এই নায়িকা। রবিবার সকালে জাজ মাল্টি মিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শাবনূরের নতুন সিনেমাটির নাম ‘কাঁটা তারের বেড়া’।

জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, ‘বেশ কিছুদিন আগে জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে এইরকম একটা পোস্ট দেওয়া হয়। তখন অনেকেই কৌতূহলী হয়ে জানতে চাইছিলেন- কে সেই জন? এখন বলার সময় এসেছে। উনি হচ্ছেন ঢালিউডের সম্রাজ্ঞী ‘শাবনূর’।

অনেকদিন পর তিনি বাংলা চলচ্চিত্রের মূল নায়িকার চরিত্রে ফিরছেন। আর চলচ্চিত্রের গল্পটাও তার অভিনয়ের উপযোগী । তার বিপরীতে নায়কের ভূমিকায় কে থাকছে? এই ক্ষেত্রেও এক চমক আছে । যথা সময়েই জানানো হবে।’

জানা গেছে, শাবনুর বর্তমানে একজন অস্ট্রেলিয়ান নিউট্রেশিয়ান ও জিম ট্রেইনারের অধীনে নিজেকে ‘কাঁটা তারের বেড়া’ সিনেমার জন্য প্রস্তুত করছেন। শাবনুর তৈরি হলেই শুরু হবে শুটিং।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com