সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

অশান্ত পরিস্থিতিতে নুসরাতের টিকটক ভিডিও, চটেছেন নেটিজেনরা!

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ গানে ক্যামেরার সামনে জমিয়ে নাচলেন অভিনেত্রী নুসরাত। তাহলে কি তিনি স্বামী নিখিলকে মিস করছেন? এমন প্রশ্ন তোলার পাশাপাশি নেটিজেনদের হৃদয়ে হিল্লোলও তুলেছে নুসরাতের নাচ। তবে নেটিজেনদের একাংশ আবার সাংসদ নুসরাতের এই পোস্টে বেজায় চটেছেন।

নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে পশ্চিমবঙ্গের জেলাগুলো অশান্ত হয়ে পড়েছে। জেলায় জেলায় জ্বলছে আগুন। আর এই পরিস্থিতিতে তার এই ভিডিও পোস্ট করা সমীচীন নয় বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ। যার জেরে অভিনেত্রীর পোস্টে সমালোচনা করতেও ছাড়েননি তারা।

রাজ্যজুড়ে নাগরিকত্ব সংশোধিত আইনের প্রতিবাদে চলছে বিক্ষোভ। রবিবার একাধিক জেলায় বন্ধ হয়েছে ইন্টারনেট পরিষেবা। অগ্নিগর্ভ পরিস্থিতি। কার্যত স্তব্ধ জনজীবন। আর এসবের মাঝেই তৃণমূলের তারকা সাংসদ নুসরাতের ভিডিওতে মনোক্ষুণ্ণ হয়েছে অনেকের।

‘বসিরহাটের কী খবর? শুধু রেলের জন্য প্রস্তাব পেশ করলেই কি দায়িত্ব শেষ হয়ে যায়?’ পোস্টের কমেন্ট সেকশনে ধেয়ে এসেছে এমন মন্তব্যও। যদিও নুসরাত কোনও রকম প্রতিক্রিয়া দেননি।

প্রসঙ্গত, নুসরাত জাহানকে নিয়ে সমালোচনা অবশ্য এই প্রথম নয়। সাংসদ হওয়ার পর থেকেই একাধিক বিষয়ে সমালোচিত হয়েছেন তিনি। সংসদে সিঁদুর পরে নবপরিণীতা হিন্দুর বেশে মন্তব্য রাখা থেকে রথযাত্রায় স্বামী নিখিলকে নিয়ে অংশগ্রহণ, অষ্টমীতে অঞ্জলী দেওয়া, সিঁদুর খেলা, সবেতেই সমালোচিত হয়েছেন। হিন্দু রীতিনীতি মেনে চলায় তার উপর ফতোয়া জারি করা হয়েছিল ওলামাদের তরফে। তবে যাবতীয় কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে সাংসদ তথা অভিনেত্রী নিজের কাজ করে গিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com