সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

ইসরাইলি গবেষণা জাহাজকে তাড়িয়ে দিল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক, নগরকন্ঠ.কম : ইহুদিবাদীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের একটি গবেষণা জাহাজকে সাইপ্রাসের পানিসীমা থেকে তাড়িয়ে দিয়েছে তুরস্ক। ভূমধ্যসাগরে তুর্কি যুদ্ধজাহাজের চ্যালেঞ্জের মুখে ইসরাইলেরও ওই গবেষণা জাহাজটি এলাকা ছেড়ে চলে যায়।

ইসরাইলি এক শীর্ষ কর্মকর্তার বরাতে চ্যানেল থার্টিন শনিবার এ খবর প্রকাশ করেছে বলে টাইমস অব ইসরাইল জানিয়েছে। তুরস্ক ওই এলাকাকে নিজের বলে দাবি করে আসছে।

চ্যানেল থার্টিনের ওই প্রতিবেদনে বলা হয়, সাইপ্রাস সরকারের সহযোগিতায় ইসরাইল ওই এলাকাটিতে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করছিল।

দুই সপ্তাহ আগে ভূমধ্যসাগরের গালিম এলাকায় তুরস্কের যুদ্ধজাহাজ থেকে ইসরাইলি জাহাজটিকে চ্যালেঞ্জ করা হয়। তুর্কি সেনা কর্মকর্তারা রেডিও বার্তা পাঠান এবং ওই এলাকায় ইসরাইলি জাহাজের কী কাজ তা জানতে চান।

জাহাজ থেকে সন্তোষজনক কোনো জবাব না পেয়ে তুর্কি সেনারা ইসরাইলি জাহাজকে এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। তুর্কি নৌ বাহিনীর নির্দেশের মুখে কোনো উপায়ান্তর না দেখে ইসরাইলি জাহাজটি এলাকা ছেড়ে চলে যায়।

তুরস্ক সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরে তার প্রভাব বাড়াতে পদক্ষেপ নিয়েছে। গত কয়েক বছর ধরে তুরস্ক ভূমধ্যসাগরের এ এলাকায় জ্বালানি তেলের সন্ধানে বেশ কয়েকবার যুদ্ধজাহাজ এবং ড্রিলিং জাহাজ পাঠিয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com