শনিবার, ১১ Jul ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

মুশফিক ঝড়ে উড়লো রাজশাহী

ক্রীড়া ডেস্ক, নগরকন্ঠ.কম : টি২০ তে ১৯০ রানের টার্গেটকে বড়োই বলতে হবে। তবে সেই বড়ো টার্গেটকেই মামুলিতে পরিণত করলেন মুশফিক-রুশোরা। মুশফিকুর রহিমের ৯৬ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২ বল হাতে রেখে ১৯২ রান তুলে খুলনা টাইগার্সের বিপক্ষে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে রাজশাহী রয়্যালস।

১৯০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তর (০) উইকেট হারায় খুলনা। এরপর ২৫ রানের মাথায় রহমতউল্লাহ গুরবাজ আউট হয়ে গেলে ক্রিজে আসেন মুশফিকুর রহিম। চাপে না পড়ে অন্য প্রান্তে থাকা রাইলি রুশো আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন। এক পর্যায়ে মুশফিকও মেরে খেলতে থাকেন। দলীয় ৯৭ রানের সময় ৩৫ বলে ৪২ রান করে আউট হন রুশো। এরপর ক্রিজে আসা শামসুর রহমানকে সঙ্গে নিয়ে এক দারুণ জুটিতে ২২ বলে ৫৭ রান তুলেন মুশফিক। ফলে জয়ের স্বপ্ন দেখে রাজশাহী। শেষদিকে শামসুর রহমান (২৯) আউট হলেও রবি ফ্রাইলিঙ্কের যোগ্য সঙ্গে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন মুশফিক। খেলেন ৫১ বলে ৯৬ রানের এক দর্শনীয় ইনিংস।

রাজশাহীর হয়ে বোলিংয়ে দুই উইকেট নেন আন্দ্রে রাসেল।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহী শুরুতেই হজরতউল্লাহ জাজাইয়ের (১) উইকেট হারায়। খেলার নবম ওভারের মধ্যে লিটন দাস (১৯), আফিফ হোসেন (১৯) ফিরে গেলে রাজশাহীর সংগ্রহ দাড়ায় তিন উইকেটে ৬৬। এসময় শোয়েব মালিককে সঙ্গ দিতে ক্রিজে আসেন রবি বোপারা। তাদের মারমুখি ব্যাটিংয়ে বড়ো সংগ্রহের দিকে আগায় রাজশাহী। দুজনের জুটিতে আসে ১০৬ রান।

আউট হওয়ার আগে ৫০ বলে ৮৭ রান করে শোয়েব মালিক। ২৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন বোপারা। ৬ বলে ১৩ রান করেন অধিনায়ক রাসেল। ফলে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮৯। খুলনার পক্ষে মোহাম্মদ আমির দুটি উইকেট নেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com